Different types of ACTIVATION Explained
Back to products
Apple Gift Card (GBP/UK)
1,000 ৳ – 17,000 ৳ Price range: 1,000 ৳ through 17,000 ৳
পিসি/Computer গেমস সাধারনত চার ভাবে খেলা যায়। যেগুলোর সংক্ষিপ্ত বর্ননা আজ এই পোস্টে করার ট্রাই করবো যেন কাস্টোমারদের কমন প্রশ্ন গুলো বার বার উত্তর না দিতে হয়।
নিচের এই চার টাইপের সিস্টেম গুলো মূলত দেখা যায় পিসি গেমিং সেক্টরে।
-
জেনুইন পার্চেজ / Genuine Purchase
-
ক্র্যাক গেমস / Crack Games
-
অফলাইন এক্টিভেশন / Offline Activation
-
অনলাইন এক্টিভেশন / Online Activation
1.জেনুইন পার্চেজ / Genuine Purchase
এটা হচ্ছে পকেটের টাকা খরচ করে গেম কেনা কে বোঝায়। এই সিস্টেমে ডাইরেক্ট ব্যাংক কার্ড/গিফট কার্ড/গেম কোড দিয়ে সরাসরি অ্যাকাউন্টে গেম কিনতে হয়। এটাই হচ্ছে একমাত্র লিগ্যাল মেথড যেটার মাধ্যেমে কোম্পানি আপনাকে গেম খেলার সুযোগ দিচ্ছে এবং আপনি কোম্পানিকে টাকা দিচ্ছেন। এটি সম্পূর্ন লিগ্যাল এবং সিকিউর এবং ১০০% ট্রাস্টেড সিস্টেম। জেনুইন পার্চেজ সিস্টেমে গেম গুলো আপনার অ্যাকাউন্ট এ (Steam/Rockstar/EPICGames/Ubisoft, etc) অ্যাড হয় এবং এটি সারাজীবনের জন্য গেমসটি আপনার অ্যাকাউন্ট এ অ্যাড হয়ে যাবে। আপনি কম্পিউটার চেঞ্জ করলে বা গেম ডিলিট করে দিলেও ঐ অ্যাকাউন্ট দিয়ে বার বার গেম নামাতে পারবেন বা এক্সেস পাবেন। যেহেতু এই সিস্টেমে গেম অ্যাকাউন্ট এ অ্যাড হয় সেহেতু আপনি কম্পিউটার চেঞ্জ করলে সেই কম্পিউটারে এই অ্যাকাউন্ট এ লগিন করে আবার গেম নামাতে পারবেন।
ㅤ
Genuine Purchase features:
ㅤ
• Lifetime গেমের এক্সেস।
• ১০০% ভাইরাস ফ্রি এবং ঝামেলা মুক্ত। অফিশিয়াল চ্যানেল গুলোর মাধ্যেমে লগিন করবেন এবং গেম ইনস্টল করবেন এবং প্লে করবেন।
• গেমের অনলাইন এক্সেস পাবেন। আপডেট আসলে অটো আপডেট পাবেন।
• যেহেতু এটি একটি অ্যাকাউন্ট সিস্টেম, তাই সব ধরনের প্রগরেস, এচিভমেন্টস ইত্যাদি সেভ থাকে এবং কম্পিউটার চেঞ্জ করলেও সব ফেরত পাবেন।
ㅤ
2. ক্র্যাক গেমস / Crack Games
ক্র্যাক গেমস হচ্ছে পেইড গেম গুলো না কিনেই খেলতে পারার সিস্টেম। যেমনটা অনেকে কম্পিউটারে বিভিন্ন পেইড সফটওয়্যার গুলো ফ্রিতে ডাউনলোড করে চালিয়ে থাকে তেমন। সব গেমের আবার ক্র্যাক হয় না বা সব গেমস চাইলেই আপনি ক্র্যাক করে খেলতে পারবেন না কারন মূলত এই ক্র্যাকিং করে বিশিষ্ট কিছু গ্রুপ/হ্যাকার/দক্ষ সফটওয়্যার ইঞ্জিনিয়াররা। এরা গেমসের বিভিন্ন সিস্টেম হোল খুজে বের করে গেমসের ক্র্যাক রিলিজ করে। তাই শুধুমাত্র যে সকল গেমসের ক্র্যাক বের হয়েছে শুধু মাত্র সে সকল গেমই খেলা যায়। ক্র্যাক গেমে আবার অনলাইন খেলা যায় না তাই শুধু মাত্র স্টোরি মোড বা অফলাইন পার্ট খেলতে পারবেন।
ㅤ
Crack Games features and Negative Side:
ㅤ
• ফ্রি। কোন টাকা পয়সা লাগে না।
ㅤ
❌❌
ㅤ
• কোন অনলাইন এক্সেস নেই। আপনি গেমের কোন অনলাইন সার্ভার এক্সেস পাবেন না সুতরাং বন্ধুদের সাথে বা মাল্টিপ্লেয়ার খেলতে পারবেন না
• রিস্কি। যেহেতু থার্ড পার্টি মানুষ এগুলো প্রোভাইড করে এবং বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হয় তাই ভাইরাস থাকার সম্ভাবনা থাকে। তবে ট্রাস্টেড সাইট থেকে ডাউনলোড করা গেলে কিছুটা সেইফ থাকা যায়। প্রতিবছর হাজারো গেমার ক্র্যাক গেমস নামাতে যেয়ে কম্পিউটারে ভাইরাসের স্বীকার হয়।
• এটা ইনস্টল প্রসেসও অনেক সময় ঝামেলার হয়ে থাকে। অনভিজ্ঞরা নাও ইনস্টল করতে পারে।
ㅤ
3. অফলাইন এক্টিভেশন / Offline Activation
এটি হচ্ছে এমন একটা সিস্টেম যেটার মধ্যেমে অন্য কারো জেনুইন ভাবে কেনা গেমসের অ্যাকাউন্ট ইউজ করা। এখন প্রশ্ন থাকতে পারে এটাকে কেন অফলাইন বলা হয়? এর কারন হচ্ছে আমি উপরে আগেই বলেছি যে জেনুইন পার্চেজ করে আপনি চাইলে কম্পিউটার চেঞ্জ করেও খেলতে পারবেন কিন্তু একই টাইমে দুজন অনলাইন কানেক্ট রেখে খেলতে পারবেন না। তো এই সিস্টেমে যেটা করা হয় যে প্রকৃত ভাবে গেমটি টাকা দিয়ে কিনেছে সে তার অ্যাকাউন্ট টি অন্য ২য় পক্ষের কম্পিউটারে লগিন করে সেই কম্পিউটারের নেট অফ করে দেয় বা লঞ্চার (Steam/EPIC/UBISOF/EA etc) এর নেট এক্সেস অফ করে দেয়। এত করে ২য় কম্পিউটারে যে গেম খেলা হচ্ছে সেটি আর কোম্পানি/লঞ্চার ধরেতে পারে না কারন তাদের সাথে ২য় কম্পিউটারের কোন কানেকশন থাকে না নেট এক্সেস অফ করে দেওয়ার জন্য।
ㅤ
এই সিস্টেমে এক অ্যাকাউন্ট দিয়ে অনেক অনেক কম্পিউটারে এক্টিভেশন করে দেওয়া যায় কিন্তু প্রকৃত মালিকের কম্পিউটার বাদে অন্য সবার কম্পিউটারের নেট অফ করে দিতে হয়। আর নেট যেহেতু অফ থাকে তাই কোন প্রকার অনলাইন এক্সেস/মাল্টিপ্লেয়ার মোড এক্সেস করার প্রশ্নই থাকে না। এটিও ক্র্যাক গেমের মত শুধুমাত্র অফলাইন / স্টোরি মোড খেলা যায়।
ㅤ
Offline Activation features and Negative Side:
ㅤ
• এটিও একটি ফ্রি অফ কস্ট প্রসেস কিন্তু যার একাউন্ট সে যদি তার অ্যাকাউন্ট দিয়ে অফলাইন করে দেওয়ার বদলে টাকা নেয় সেটা ভিন্ন বিষয়। কিন্তু এটার জন্য প্রথম মালিকের আলাদা কোন টাকা পে করতে হয় না।
• যেহেতু জেনুইন পার্চেজ অ্যাকাউন্ট দিয়েই এই Activation করা হয় তাই এটিও ১০০% ভাইরাস ফ্রি এবং ঝামেলা মুক্ত। অফিশিয়াল লঞ্চারের মাধ্যেমেই গেম প্লে করা হয় জেনুইন পার্সেজের সিস্টেমের মত।
ㅤ
❌❌
ㅤ
• কোন অনলাইন এক্সেস নেই। আপনি গেমের কোন অনলাইন সার্ভার এক্সেস পাবেন না সুতরাং বন্ধুদের সাথে বা মাল্টিপ্লেয়ার খেলতে পারবেন না
• আপনার লঞ্চারের নেট এক্সেস অফ করে দিবে। তাই আপনি চাইলেও আর অনলাইন অন করতে পারবেন না বা অ্যাকাউন্ট চেঞ্জ করতে পারবেন না। কারন অ্যাকাউন্ট চেঞ্জ করলে বা অনলাইনে যাওয়া মাত্রই Offline Activation চলে যাবে এবং আবার Offline Activation করতে চাইলে সেই প্রকৃত গেমটি পার্চেজ করা মালিকের মাধ্যেমে করতে হবে।
• Offline Activation আসলে তাদের জন্য যারা টেম্পোরারি গেমটি খেলে ডিলিট করে দিবে। কারন মনে করুন আপনার মেইন স্টিম অ্যাকাউন্ট এ ফিফা বা অনান্য গেম রয়েছে এবং আপনি রেগুলার সেই গেম গুলো পর্যায়ক্রমে খেলেন। তো একটি নতুন গেম রিলিজ হলো এবং আপনি সেটি না কিনে ১০০/২০০ টাকা দিয়ে অফলাইন করে নিলেন কারো থেকে। এখন অফলাইন করার পর আপনি চাইলেও আর Steam অ্যাকাউন্ট চেঞ্জ করতে পারবে না এবং আপনার রেগুলার যেই গেম গুলো খেলেন সেগুলো আর খেলতে পারবেন না কারন অ্যাকাউন্ট চেঞ্জ করতে গেলেই Offline Activation চলে যাবে এবং যাদের থেকে টাকা দিয়ে Offline Activation করেছেন আবার তাদের নক করতে হবে। এমন করে প্রতিবার তারা হয়তো আর Offline Activation করেও দিবে না ফ্রিতে।
ㅤ
4. অনলাইন এক্টিভেশন / Online Activation (Steam Only)
এটি হচ্ছে Offline Activation এর একটি উন্নত সংস্করণ। তবে এই মেথডে অন্য কারো অ্যাকাউন্ট ব্যবহার করা হয় না বা Steam কে অফলাইন করতে হবে না। এটা হচ্ছে একটা উন্নত বাইপাস ট্রিক। এটার মাধ্যেমে গেম আপনার অ্যাকাউন্ট এ অফিসিয়ালি কেনা হয় না কিন্তু গেম অ্যাড হয়ে যাবে। মানে গেম না কিনেই অ্যাড হয়ে যাবে। আপনি জেনুইন পার্চেজের মতই গেম ইনস্টল/আনইনস্টল করতে পারবেন লঞ্চার থেকেই। গেমসের আপডেট আসলে সেটি দিতে পারবেন। তবে অন্য পিসি তে অ্যাকাউন্ট লগিন করলে আবার দেখবেন লাইব্রেরিতে গেম নেই যেহেতু এটা অফিশিয়াল পার্চেজ না। পিসি চেঞ্জ বা সেটাপ দিলে আবার Activation করে নিয়ে হয়।
অনলাইন এক্টিভেশনের মাধ্যেমে আপনি অফলাইনের পাশাপাশি নির্দিষ্ট কিছু গেমসের আবার অনলাইন এক্সেস/ মাল্টিপ্লেয়ার ও খেলতে পারবেন। নিদির্ষ্ট বলছি কারন এটা যেহেতু অফিশিয়াল পার্চেজ না তাই লিমিটেশন রয়েছে অনলাইন এক্সেসের।
যেভাবে Online Activation এর সৃষ্টি: 1. শুরুতেই বলেছিলাম যে এই পদ্ধতিতে গেম গুলো বাইপাস সিস্টেমে লাইব্রেরি তে অ্যাড করা হয় কিন্তু মূলত গেম গুলো অ্যাকাউন্ট এ কেনা হয় না এবং কোম্পানি কোন টাকা পাচ্ছে না এবং এটাও বলতে গেলে অফলাইন এক্টিভেশন এবং ক্র্যাক গেমসের মতই লিগ্যাল প্রসেস না।2. এই সিস্টেম তৈরি করেছে চায়নিজ কিছু স্পেশাল হ্যাকার/বিশেষজ্ঞরা। এরা যেই সিস্টেম করেছে সেটা হচ্ছে, যেই পিসিতে অনলাইন এক্টিভেশন করা হবে সেই পিসিতে ওদের নিজস্ব সার্ভার বা এক্সেস জাতীয় কিছু একটা সেট করে দিবে এবং ওদের প্রোভাইড করা কোড দিয়েই স্টীমে গেম অ্যাড করবে। আর ওদের ওই সিস্টেম এমন ভাবে কাজ করবে যেন স্বয়ং Steam ও জেনুইন পার্চেজ করা গেমের মতই ফ্যাসিলিটিস দিতে থাকে। 3. তাই অনলাইন এক্টিভেশন করার আগে প্রথমে পিসিতে আগে ওদের বানানো নিজস্ব সার্ভার টি বসাতে হয় এবং পরে ওই সার্ভারের মাধ্যেমেই গেম অ্যাড করা হয়।
ㅤ
Online Activation Features and Negative Side:
ㅤ
• এটি আপনার Steam অ্যাকাউন্টই এ গেম অ্যাড করে দিবে। অ্যাকাউন্ট চেঞ্জ ও করতে হবে না তাই হ্যাসেল এবং ঝামেলা ফ্রি গেম ইনস্টল এবং আনইনস্টল করা যায়।
• শপ ভেদে এটি লাইফটাইম ধরা হয় যেমন আমাদের পেজ (Easy Gaming BD) থেকে কিনলে আমরা কোড প্রোভাইড করে থাকি তাই পিসি চেঞ্জ করলে বা নতুন করে সেটাপ দিলেও আপনি ওই কোড ব্যবহার করে আবার Activate করতে পারবেন।
• যেহেতু নেট কানেক্ট থাকে এবং অ্যাকাউন্ট অ্যাড হয় তাই সব ধরনের আপডেট পাবেন।
• নির্দিষ্ট কিছু গেমে মাল্টিপ্লেয়ার/অনলাইন আছে, এছাড়া স্টোরি টাইপ সব ধরনের গেমই খেলা যায়। তাই Single Campaign / Story Mode গেমের জন্য এটি আদর্শ।